কানাডার সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে নারী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  কানাডার সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে এই প্রথম কোনো নারীকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই শীর্ষ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগের ঝড় ওঠার পর এ নতুন নিয়োগ। খবর এএফপির।

Manual8 Ad Code

সামরিক বাহিনীর এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে লে. জেনারেল ফ্রান্সেস অ্যালেনের নাম ঘোষণা করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, “কানাডার ইতিহাসে এই প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান পদে একজন শক্তিশালী নারীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত।”

Manual8 Ad Code

এ পদে থাকা সাবেক শীর্ষ সৈন্য জেনারেল জনাথন ভন্সের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ কানাডার সংবাদমাধ্যমে প্রকাশের পর তাকে সরিয়ে অ্যালেনকে মনোনয়ন দেওয়া হয়। এখন ওই শীর্ষ সৈন্যের বিরুদ্ধে ওঠা সামরিক পুলিশের অসংগত আচরণ এবং অধস্তনদের সঙ্গে সম্পর্কের বিষয় তদন্ত করা হচ্ছে। তবে তিনি অভিযোগ নাকচ করে দিয়েছেন। এসব অভিযোগ প্রকাশ হওয়ার আগেই ভন্স গত জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।

Manual1 Ad Code

ভন্সের অবসরের কয়েক সপ্তাহ পর তার উত্তরাধিকারী অ্যাডমিরাল আর্ট ম্যাকডোলান্ডও তার বিরুদ্ধে ওঠা পৃথক অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু হওয়ার পর সরে দাঁড়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code