সেন্ডমানি বা ক্যাশ আউট কি জায়েজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: সেন্ডমানি করে নির্ধারিত রেটে একজন তার হিসাব থেকে অন্যজনের হিসাবে নির্ধারিত পরিমাণে টাকা পাঠাতে পারে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। ইসলামি ফিকহের দৃষ্টিতে ক্যাশ আউট হলো ‘আল ইজারাহ’-এর অন্তর্ভুক্ত। ইজারা হচ্ছে-নির্ধারিত বিনিময়ে নির্ধারিত সেবা বিক্রয় করা।

Manual8 Ad Code

এক্ষেত্রে টাকা জমা/উত্তোলনকারী হচ্ছে সেবাগ্রহীতা বা ‘মুসতাজির’। আর কোম্পানি হচ্ছে সেবাদাতা বা ‘আজীর’। এজেন্ট হচ্ছে মূল সেবাদাতা বা ‘আজীরে’র প্রতিনিধি। ওকালা বা Agency Contract এর ক্ষেত্রে Agent বা প্রতিনিধি পারিশ্রমিকের বিনিময়ে তার Agency এর দায়িত্ব পালন করতে পারে।

Manual2 Ad Code

আর পারিশ্রমিকের ক্ষেত্রে তা নির্দিষ্ট হওয়া জরুরি। তা নির্দিষ্ট অঙ্ক বা কোনো অঙ্কের নির্দিষ্ট হার উভয়টিই হতে পারে। যেমন ১০০ টাকায় ১০ টাকা বা ১০০ টাকার ১০ শতাংশ উভয়টিই বৈধ। সূত্র : আল আওসাত ১১/১৩১; আলমুগনী ৮/২২

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code