ভার্জিনিয়ায় বাংলাদেশী এমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন(বাইটপো)’র পিকনিক ও মেজবান ২০২৩ অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

বাংলাদেশী এমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন বা  বাইটপো  উদ্যোগে গত রোববার, আগস্ট ৬, ২০২৩ ফোর্ট হান্ট পার্ক, আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয় ‘বাইটপোর পিকনিক ও মেজবান ২০২৩’।

Manual4 Ad Code

সকাল ৯টায় কন্টিনেন্টাল ব্রেকফাস্টের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সকাল ১০টায় খুরশীদ শাব্বির এর পরিচালনায় অনুষ্ঠিত হয় খেলাধুলার আয়োজন। তাকে সহায়তা করেন মোহাম্মদ হায়দার, নিজামউদ্দিন,  এনায়েত খান, সারোয়ার মিয়া। খেলাধুলার মধ্যে ছিল ৬ থেকে ১৬ বছরের বাচ্ছাদের ঘুড়ি উড়ানো, রিং ডিস্ক টার্গেট গেম, সফট বল টার্গেট বার গেম, মহিলাদের জন্য স্যাম এর পোস্টারে মাসটেজ লাগানো, বেলুন স্যুটিং গেম(প্রথমবারেপ্রতর মতো ডিএমভিতে)। প্রতিটি খেলায় প্রচুর সংখ্যক প্রতিযোগী অংশ গ্রহন করেন।  প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ ও পরিচালক স্যাম রিয়া।
Manual8 Ad Code

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ১টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে। আগের রাত থেকে শুরু হওয়া রান্নাবান্না বিশেষ করে মেজবানীর বিখ্যাত কালাভুনা, গরুর নলা, মুরগী রোস্ট, লাউ-চিংড়ী, মুগডাল, মুখরোচক পায়েশ, কাচা আম ভর্তা, পান-সুপারি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। চট্টগ্রামের এ বিখ্যাত মেজবানে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজারের ও অধিক  অতিথি। বিকাল ৪টা পর্যন্ত অতিথি বৃন্দ এ বিখ্যাত মেজবান এর খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছেন আর আয়োজক বিশেষ করে বাইটপোর নেতৃবৃন্দের ভুয়শী প্রশংসা করেছেন।
উক্ত মেজবান এ রান্নাবান্না ও পরিবেশনায় যারা সর্ব্বোত সহায়তা করেছেন তারা হলেন স্যাম রিয়া, রুপা জাহাঙ্গীর,মুন্নি খানম, মোহাম্মদ নাঈম উদ্দিন অভি, মোহাম্মদ মোল্লা, নাহার মোল্লা, মুনির হোসেন, সিমি হোসেন, আবদুল কাইয়ুম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ খালেদ, ফারজানা খালেদ, মিজানুর রহমান, মোহাম্মদ হায়দার, মিজান আরবি, এম এ করিম ,জাহিদ চৌধুরী, সাঈদ আলী, রুহুল আমীন, গাজী শাহাজাহান খোকন, মামুন মোতালিব, পল্লব আনসারী, মোহাম্মদ মিয়া সারোয়ার, শোয়েব রহমান সহ আরো অনেকে।
এর পর অসাধারন একটি সাংস্কৃতিক  দুপুর উপহার দেয় বাইটপো। এ সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কচি খান,  তাকে সহায়তা করেন তানভীর হাসান, মোহাম্মদ মিয়া সারোয়ার, আবু রুমি, প্রমুখ । ‘আর বাইক্কা টিয়া দে’ চট্টগ্রামের গানের রাজা ও রানী শ্যামসুন্দর বৈঞ্চব ও শেফালী ঘোষের এ গানের সাথে অভিনয় করে দর্শকদের মাতিয়ে তুলেন  আলিয়া হোসেন দম্পতি, এর পর একে এক গান পরিবেশন করেন সোয়েব রহমান, ক্লিমেন্ট গোমেজ, আদিল আহমেদ,মাহবুবা কাইয়ুম, মাহিন সুজন, মাহবুব হোসেন অরুন ও ডঃ সীমা খান । প্রত্যোক শিল্পীর গানই দর্শক ব্যাপকভাবে করতালির মাধ্যমে উপভোগ করেন। এরপর বিকাল ৪.৩০ মিনেটে মঞ্চে উঠেন ফোক ডিভা শায়েরা রেজা। ‘কইলজার ভিতর গাথথি রাইখুম তোয়ারে’ চট্টগ্রামের ভাষার এ গানটি দিয়ে শুরু করে পুরো এক ঘন্টা দর্শকদের মাতিয়ে রাখেন সায়েরা রেজা।
এরপর আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন বাইটপোর কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লেখক ও আইটি বিশেষজ্ঞ সামছুদ্দীন মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আইটি বিশেষজ্ঞ সাইফুল্লাহ খালেদ, পরিচালক আইটি বিশেষজ্ঞ স্যাম রিয়া, ট্রেজারার আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ হায়দার, আইটি বিশেষজ্ঞ নিজামউদ্দিন, আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ রশীদ, আইটি বিশেষজ্ঞ আইয়ান রশিদ ও আইটি বিশেষজ্ঞ মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চ্যান্সেলার ও সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, ইলার্নিং এর জনক ডঃ বদরুল হুদা খান, বিশিষ্ট রিয়েলটর দিন খালেদ, বাঙ্গালীদের মধ্যে প্রথম লোন অফিসার শরীফ আহমেদ, বিশিষ্ট টেক্স কনসালটেন্ট ও হোম হেলথ কেয়ার ব্যবসায়ী কাজী ইসলাম, তরুন রিয়েলটর, ট্রেডমার্ক রিয়েলিটির নিক রোয়ান, হোম হেলথ কেয়ার ব্যবসায়ী ও হাউজ কল এর সিইও স্বপন ইসলাম,, বিশিষ্ট আইটি প্রতিষ্ঠান ডাটা এন্ড টেক এর সিইও শিরিন আকতার, বিশিষ্ট রিয়েলটর নাজির উল্লাহ, একাত্তর ফাউন্ডেশন প্রেসিডেন্ট ও উপদেষ্টা পারভীন পাটোয়ারী ও কবির পাটোয়ারী, বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট রিয়েলটর হাসান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব তাপশ মজুমদার, রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট, প্রিমেরিকা রউফ সরকার, ফ্র্যান্ডস এন্ড ফ্যামিলি, ম্যারিল্যান্ড  প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজল, স্বাধীন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও লাভশেয়ার বিডির  সেক্রেটারী ফজলে নওশাদ, বিশিষ্ট ব্যবসায়ী আরকে জুয়েলার্সের স্বত্তাধিকারী তৈয়ব হোসেন ও শারমীন হোসাইন, ব্যবসায়ী এম এ করিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এন্থনি পি গোমেজ ও সোফিয়া আহসান। এছাড়া টিকেট  ও র‌্যাফলে ড্রতে সহযোগিতা করেন মোহাম্মদ রশিদ, সামায়লা মাহমুদ, শারারা মাহমুদ, আইয়ান রশীদ। মেম্বারশীপ এ সহায়তা করেন মো নিজামউদ্দিন।  ফটোগ্রাফি ও ভিডিওতে সহায়তা করেন কচি খান ও সালেহ আহমেদ পরেশ।content/uploads/2023/08/20230807_155446.jpg” alt=”” width=”1080″ height=”720″ /> Post Views: 140

Manual1 Ad Code
Manual6 Ad Code