গিরিখাতের ১০০ ফুট নিচে পড়ে বেঁচে গেলো শিশু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমিখ্যাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতে নর্থ রিমের একটি প্রান্ত থেকে প্রায় ১০০ ফুট (৩০ মিটার) নিচে পিছলে পড়ে গিয়েও বেঁচে গেছে ১৩ বছর বয়সী এক শিশু। ওয়াট কফম্যান নামক ওই শিশুকে নিরাপদে উদ্ধার করতে দুই ঘণ্টা সময় লেগেছে এক ডজন উদ্ধারকর্মীর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

নর্থ রিম একটি জনপ্রিয় পর্যটন স্থান। যেটি রাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ব্রাইট অ্যাঙ্গেলে অবস্থিত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশির ভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম শ্রেণির জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কিমি) এবং প্রস্থে শূন্য দশমিক ২৫ থেকে ১৮ মাইল পর্যন্ত এবং প্রায় ১৮০০ মিটার গভীর।

Manual4 Ad Code

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর আহত ওয়াট কফম্যানকে উদ্ধার করে হেলিকপ্টারে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি করা হয়। তার ৯টি কশেরুকা ভেঙে গেছে, প্লিহা ফেটে গেছে, এক হাত ভেঙেছে, আঙুল ভেঙেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code