অংশীজনের মতামতকে গুরুত্ব দিতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

সম্পাদকীয়: বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করতে যাচ্ছে সরকার। যদিও ডিজিটাল আইনের অধিকাংশ ধারাই নতুন আইনে থাকছে, তবে ৬টি অজামিনযোগ্য এবং ১০টি জামিনযোগ্য ধারা সাইবার নিরাপত্তা আইনে প্রতিস্থাপন করা হচ্ছে।

Manual3 Ad Code

এ আইন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রস্তাবিত নতুন আইনে সাজা কমানোর পাশাপাশি অনেকগুলো অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। এছাড়া মানহানি মামলার জন্য কারাদণ্ডের বিধান বাদ দিয়ে শুধু জরিমানার বিধান রাখা হয়েছে। ফলে মানহানির অভিযোগে মামলা হলে গ্রেফতার করা হবে না। অবশ্য নতুন আইন হলেও আগের সাত হাজার মামলার বিচার ডিজিটাল নিরাপত্তা আইনেই চলবে।

Manual6 Ad Code

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের কারণে জাতিসংঘসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা আইনটির যেসব ধারা বাতিল ও সংশোধনের দাবি করেছে, সেগুলোর প্রায় সবই বহাল থাকছে। আইনমন্ত্রী বিষয়টি স্বীকারও করেছেন। ফলে বিভিন্ন মহল উদ্বেগ জানিয়ে বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইনকে যেভাবে ভিন্নমত দমন এবং অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন যেন সেরকম তথা দমনমূলক না হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে সমালোচিত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’ বদলে সংসদে পাশ করা হয়েছিল। এবারও জাতীয় নির্বাচনের আগে সাইবার নিরাপত্তা আইন পাশ হতে যাচ্ছে। যে আইনের আলোকে মনিটরিং টিম, ইমার্জেন্সি রেসপন্স টিম এবং প্রধানমন্ত্রীকে প্রধান করে ১১ সদস্যের ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। স্বভাবতই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, সে সম্পর্কে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে হুমকি হয়ে দেখা দেবে কি না, তা নিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্বেগ থাকাটা স্বাভাবিক।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code