ঋণসীমা বাড়াতে ভোটাভুটি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিলে ভোটাভুটি শুরু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে এ ভোটাভুটি শুরু হয়।

Manual6 Ad Code

এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের উপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপরই ভোটাভুটি শুরু হয়।

Manual5 Ad Code

বিলটি পাস করার জন্য দরকার সংখ্যাগরিষ্ঠ ভোট । এজন্য ৪৩৫ জন আইনপ্রণেতার মধ্যে ২১৮ জনের সমর্থন দরকার।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান- এই দুই দলের মধ্যে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। এখানে বিলটি পাসের পর এখন এটি যাবে সিনেটে।

এদিকে বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ উদ্বেগ ছিল- জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে এবং এর ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ঐকমত্য জরুরি ছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code