রাশিয়ায় কারাখানায় বিস্ফোরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ায় রাজধানী মস্কো কাছে এক কারখানায় বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

Manual4 Ad Code

মস্কোর রাজ্য গভর্নর অ্যান্দ্রে ভরোবিউভ জানিয়েছেন, অন্তত ছয়জনকে নিবিড় পরিচর্যায় রাখা রয়েছে।
অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেরগিয়েভ পোসাদ শহরের ওই কারখানা থেকে বড় আকারের কালো ধোঁয়া উড়ছে। কারখানাটিতে নাইট ভিশনের গগলসের মতো সামরিক যন্ত্রাংশ তৈরি হতো বলে জানিয়েছে রুশ মিডিয়া। বিস্ফোরণে আঘাতে আশপাশের ভবনগুলোর কাঁচ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নিকটবর্তী দুটি স্কুল ভবন ও স্পোর্টস কমপ্লেক্স।

Manual2 Ad Code

ভরোবিউভ বলেন, ওই কারখানায় আতশবাজিও ছিল। ফলে বিস্ফোরণের মাত্রাও বেড়ে যায়। তদন্তকারীদের দাবি, ড্রোন হামলাই এই বিস্ফোরণের জন্য দায়ী। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা মস্কো অভিমুখে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি, ইউক্রেনই এই ড্রোন হামলার জন্য দায়ী। তবে ইউক্রেন এই বিষয়ে কোনও্র মন্তব্য করেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code