সেমিফাইনালে অস্ট্রেলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: তীব্র প্রতিদ্বন্দ্বিতার দৃষ্টান্ত তৈরি করে মেয়েদের বিশ্বকাপে ইতিহাস গড়লো যৌথ আয়োজক অস্ট্রেলিয়া। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠলো তারা। ব্রিসবেনে প্রায় অর্ধলাখ স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতালো অস্ট্রেলিয়া।

Manual1 Ad Code

কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে স্কোর গোলশূন্য ছিল। টাইব্রেকারেও হয় হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলকে নিতে হয় ১০টি শট। সেখানে ভিকি বেচো ১০ নম্বর শট পোস্টে মারলে কন্তি ভিনে সুযোগ লুফে নেন এবং ডানদিক দিয়ে তার লক্ষ্যভেদে শেষ চারের টিকিট কাটে অস্ট্রেলিয়া। নাটকীয় পেনাল্টি শুটআউটে ৭-৬ ব্যবধানে জিতে ফ্রান্সকে বিদায় করলো তারা।

Manual4 Ad Code

অস্ট্রেলিয়া গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড ফ্রান্সের তিনটি পেনাল্টি সেভ করেন। কিন্তু নিজে শট নিয়ে লক্ষ্যভেদ করতে পারেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code