যুক্তরাষ্ট্রের পথে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: শনিবার বিমানে চেপে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন তাইওয়ান ভূখণ্ডের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। মার্কিন মুলুকে তার এই যাত্রাকে একটি ‘স্পর্শকাতর সফর’ বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। খবরটি জানা মাত্রই তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে তাইওনাকে নিজেদের ভূখণ্ড দাবি করা চীন।

Manual5 Ad Code

পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা গোপনীয়তা রক্ষা করে মিত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশে তাইপে ছাড়েন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। এই সফর কেন্দ্র তাইওয়ান প্রণালীর চারপাশে সামরিক তৎপরতা বাড়াতে পারে চীনা বাহিনী। পূর্বে তাইওয়ানে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতির প্রতিক্রিয়ায় যেমনটি দেখিয়েছিল তারা।

Manual3 Ad Code

আগামী জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন লাই। নির্বাচনের আগে তার এই সফর নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তিনি মূলত প্যারাগুয়ে সফর করবেন। কিন্তু ট্রানজিটের জন্য যুক্তরাষ্ট্রে নামবেন। দেখা হবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code