নাম লেখালেন নাসির উদ্দিন খান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিষয়টি অনেকটা এমনই, খানিকটা আক্ষেপের মতো। আপনি নানাবিধ চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন বটে, কিন্তু এখনও মোস্তফা সরয়ার ফারুকীর ফ্রেমে ধরা পড়েননি! তাতে আপনার দুর্দান্ত অভিনয় হালকা ম্লানই মনে হবে।
ঝকঝকে ভাব তখনই আসবে, যখন এই নির্মাতার কোনও প্রজেক্টে একটু হলেও কাজ করার সুযোগ পাবেন।

Manual1 Ad Code

কেউ কেউ ঘটনাটি প্রকাশ্যে স্বীকার না করলেও গত দুই দশকের ভিজ্যুয়াল মাধ্যম অন্তত এই ভাবাদর্শেই চলছে। যেন ফারুকীর ফ্রেম মানেই অভিনেতা হিসেবে পূর্ণতার প্রতিচ্ছবি!

নাসির উদ্দিন খান। যিনি শুধু অভিনয়গুণে দেশের প্রায় সব স্তরের মানুষের মন জয় করে নিয়েছেন, প্রতিটি শাখায়। তার অভিনয়ের কাছে বয়স, গ্ল্যামার, উচ্চতা, ভাষা, স্ট্রাগল, লবিং; সব মার খেয়েছে বেদম। তবু যেন ফারুকী-ঘাটতি লেগেছিল তার গায়ে। এবার সেই ঘাটতি পূরণ হতে যাচ্ছে। একসঙ্গে ফারুকী-নাসির কাজ করছেন ৬টি প্রজেক্টে!

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code