ইউক্রেনের খাদ্যশস্য চুরির অভিযোগ তদন্তে তুরস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় খাদ্যশস্য চুরির অভিযোগ তদন্ত করছে তুরস্ক এবং এমন কিছু তুরস্কে আনতে দেওয়া হবে না। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। আঙ্কারায় নিযুক্ত কিয়েভের রাষ্ট্রদূত জুন মাসের শুরুতে অভিযোগ করেছিলেন, ইউক্রেন থেকে রাশিয়ার চুরি করা খাদ্যশস্য ক্রয়কারীদের মধ্যে তুর্কিরাও রয়েছে। এসব চুরি করা খাদ্যশস্য কেনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তিনি তুরস্কের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code