মোজাতে মাসেহ করার নিয়ম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: শীতকালে ঠাণ্ডা আবহাওয়া থেকে বেঁচে থাকার প্রবণতা মানুষের স্বভাবজাত। এসময় মানুষের ইবাদতের সহজতার প্রতি খেয়াল রেখে ইসলামে অজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর মাসেহের বিধান দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

মোজা মাসেহ সহী হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো- পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে মোজা পরিধান করা। পবিত্রতা অজু ছাড়া কেউ মোজা পরিধান করে তার ওপর মাসাহ করলে মাসাহ সহী হবে না।

হজরত মুগিরা বিন শুবা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী ছিলাম। আমি তাঁর মোজা-জোড়া খোলার জন্য নিচু হলাম। তিনি বললেন, ‘মোজা-জোড়া খোলার দরকার নেই। যেহেতু আমি পা-দুটো পবিত্র থাকা অবস্থায় মোজার ভেতরে প্রবেশ করিয়েছি। তখন তিনি মোজা জোড়ার ওপর মাসেহ করলেন।’(বুখারী ২০৬, মুসলিম ২৪৭)

Manual7 Ad Code

ইমাম নব রহ. বলেন, ‘এ হাদিসে দলিল রয়েছে যে, যদি পরিপূর্ণ পবিত্র অবস্থায় মোজা-জোড়া পরিধান করা না হয় তাহলে মোজা-জোড়ার ওপর মাসেহ করা জায়েয হবে না।’

ইবনে কুদামা ‘আল-মুগনি’ গ্রন্থে বলেন, মাসেহ করা বৈধ হওয়ার জন্য পবিত্রতা পূর্বশর্ত— এ ব্যাপারে কোন মতভেদ আছে বলে আমাদের জানা নেই। (১/১৭৪)

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code