পালাবার দল আওয়ামী লীগ না, বিএনপি: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ডিসেম্বরে খেলা হবে বলে বিরোধী পক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খেলা হবে ডিসেম্বরে। কিন্তু যে দল ১৩ বছরে ১৩ দিন মিছিল বের করতে পারেনি, তারাই নাকি আন্দোলন করবে, খালেদা জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবে। তারেক জিয়া মুচলেকা দিয়ে বিদেশ চলে গেছে, কার নেতৃত্বে বিএনপি আন্দোলন করবেন? শেখ হাসিনা ডাক দিলে ঢাকায় লাখ লাখ লোক বের হবে, অলিগলি ভরে যাবে। তাই বলছি পালাবার দল আওয়ামী লীগ না, পালাবার দল বিএনপি। এবার কোথায় পালাবেন? এই দিন দিন না, আরও দিন আছে।’

Manual6 Ad Code

সোমবার (৭ নভেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। তাদের বিচার বন্ধ করতে আইন করেছিলেন তিনি। খুনিদের পুরস্কৃত করেছে, খুনিদের বিচার বন্ধ করতে চেয়েছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। খুনিদের ক্ষমা করা যায় না। শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘব করছে। সেই সরকারের বিরুদ্ধে এরা সাধারণ জনগণকে উসকানি দিচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code