রান্নাঘরের এই ৭ খাবার আপনার ওজন কমাতে সাহায্য করবে

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: ওজন কমানোর জন্য নানাজনের থাকে নানা প্রচেষ্টা। জিম, ডায়েট থেকে শুরু করে আরও অনেক কিছু। কিন্তু এতে যে সবাই সফল হন তাও নয়। ওজন কমানোর জন্য আপনাকে দামী খাবার কিনে খেতে হবে এমন কিছু নয়। বরং রান্নাঘরে থাকা পরিচিত কিছু খাবারই এই কাজে সাহায্য করতে পারে। সেজন্য আপনাকে করতে হবে না একগাদা খরচও। চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে চাইলে কোন খাবারগুলো খাবেন-

১. শসা

শসার প্রায় ৮৫ শতাংশই পানি। উচ্চ মাত্রার পানি এবং ফাইবার উপাদান থাকে এই সবজিতে। এছাড়া ক্যালোরি থাকে কম। তাই শসা ওজন কমানোর জন্য উপযুক্ত একটি খাবার। এটি ক্ষতিকারক খাবারে উপস্থিত টক্সিন বের করে দিতেও সাহায্য করে।

২. সবুজ শাক-সবজি

Manual8 Ad Code

পালং শাক, ব্রকলি, বাঁধাকপি এবং মেথি পাতার মতো আরও সবুজ শাক আপনার প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করুন। এগুলোতে ক্যালোরি কম, কার্বোহাইড্রেট কম এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে। যে কারণে ওজন কমানো সহজ হয়।

Manual1 Ad Code

৩. ডাল

আমাদের মায়েরা প্রায় প্রতিদিন ডাল রান্না করার একটি কারণ আছে। এ ধরনের খাবার প্রোটিন সমৃদ্ধ যা আমাদের তৃপ্ত করে এবং শক্তিশালী করে। নিয়মিত পরিমিত পরিমাণ ডাল খেলে ওজন কমানোর প্রক্রিয়া সহজ হয়।

৪. সেদ্ধ আলু

Manual7 Ad Code

এটি আপনার জন্য নিশ্চয়ই একটি চমক? ওজন বৃদ্ধির ভয়ে অনেকেই আলু খান না। কিন্তু আলু সেদ্ধ করা হলে স্টার্চ ধুয়ে ফেলার পর তা ওজন কমানোর জন্য উপকারী খাবারে পরিণত হতে পারে। এই খাবারটি কার্বোহাইড্রেট, ফাইবার এবং পটাসিয়াম সমৃদ্ধ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code