ইন্দোনেশিয়ায় বন্যা: খাদ্য ও পানির সংকট, টিকে থাকতে লুটপাট

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রায় এক সপ্তাহ ধরে চলে আসা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বেঁচে থাকার জন্য খাদ্য ও পানি চুরি করতে বাধ্য হচ্ছেন কিছু বাসিন্দা। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ইন্দোনেশিয়া এ বন্যায় এখন পর্যন্ত ৪৪২ জনের মৃত্যু নিশ্চিত করেছে। উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ৭০০ মানুষ। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ভূমিধস ডেকে এনেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগব্যবস্থা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ তিন প্রদেশে এখনও ৪০২ জন নিখোঁজ। প্রতিকূল আবহাওয়া এবং ভারী উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উত্তর সুমাত্রার সিবোলগা শহর ও সেন্ট্রাল তাপানুলি জেলায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষ ভাঙা ব্যারিকেড, প্লাবিত সড়ক ও কাচের ধ্বংসাবশেষ পেরিয়ে খাবার, ওষুধ ও গ্যাস সংগ্রহের চেষ্টা করছে। অনেকে কোমর সমান পানির ভেতর হেঁটে ক্ষতিগ্রস্ত দোকানে পৌঁছাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code