মোদির প্রতি রাহুলের অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি: কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয়তাবাদী ভাবনার মানুষ নন। দেশের প্রতি তার কোনও ভালবাসা নেই। সংসদ সদস্যের পদ ফিরে পাওয়ার পর নিজের নির্বাচনী কেন্দ্র ওয়েনাডে আজ রবিবার (১৩ আগস্ট) এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল। একই সঙ্গে জানিয়ে দিলেন, ৫০ কিংবা ১০০ বার তার সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হলেও ওয়েনাডের মানুষের সঙ্গে বন্ধন অটুট থাকবে।

Manual7 Ad Code

ভোটারদের উদ্দেশে রাহুল বলেন, ওয়েনাড আমার পরিবার। বিজেপি আর এরএসএস পরিবারের মর্ম বোঝে না। তাই ওরা আমাদের বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু যতই দূরে সরাতে চাইবে, আমরা ততই কাছাকাছি আসব।

Manual2 Ad Code

এদিন সকালে তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে পৌঁছান। তামিলনাড়ু ও কেরালায় রাহুলের দুই দিনের সফরের শুরুতেই সামনে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, উটির কাছে একটি গ্রামে টোডা জনগোষ্ঠীর কিছু মানুষের সঙ্গে নাচছেন রাহুল। এর আগে ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে পথ চলতে দেখা যায় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের প্রস্তুতি চলছে। তার আগেই রাহুলকে দেখা গেল জনজাতি মানুষদের কাছাকাছি পৌঁছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে। তামিলনাড়ু থেকে বিকেলেই কেরালার ওয়েনাডে পৌঁছান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code