জয়খরা কাটালো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: খুব সহজ লক্ষ্য। সাকিব আল হাসান পেয়েছিলেন জয়সূচক রান করার। দরকার ছিল ২ রানের। শোয়েব মালিকের বলে লং অফ দিয়ে বাউন্ডারি মেরে হয়তো দলকে জেতাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডেভিড মিলারের হাতে ধরা পড়েন বাংলাদেশি ব্যাটার। অধিনায়ক দাসুন শানাকা প্রথম বলেই দুটি রান নেন। তাতে চার ম্যাচ হারের পর জয়ে ফিরলো গল টাইটান্স। লঙ্কা প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসকে ৭ উইকেটে হারালো তারা।
লঙ্কা প্রিমিয়ার লিগে দুই দলের প্রথম দেখায় জাফনার কাছে হেরেছিল গল। ওই হারেই শুরু হয় তাদের জয়খরা। এবার সেই জাফনাকে হারিয়ে জয়ে ফিরলো সাকিবরা।জাফনাকে ৮৯ রানে অলআউট করে ৩৯ বল হাতে রেখে জিতলো তারা।

Manual3 Ad Code

কাসুন রাজিথা প্রথম দুই ওভারে তিন ব্যাটারকে ফেরান। তাতে জাফনার স্কোর ৭ রানে চার উইকেট। ওই ধাক্কা সামলে নিতে পারেনি তারা। দুনিথ ভেল্লালাগে সর্বোচ্চ ২২ রান করেন। শেষ দিকে থিসারা পেরেরা (১৩), মাহিশ ঠিকশানা (১৩) ও দিলশান মাদুশাঙ্কা (১২) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। ২০ ওভারে তারা ৮৯ রানে আউট।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code