এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দখলদার রুশবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে একটু একটু করে এগোচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সম্প্রতি তারা রাশিয়ার দখলে থাকা একটি গ্রাম পুনরুদ্ধার এবং ডিনিপ্রো নদীর দক্ষিণ তীরে অভিযান চালিয়ে এক রুশ কর্মকর্তাকে ছিনিয়ে এনেছে। ধীর গতির পাল্টা আক্রমণে এই সাফল্য নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
রুশপন্থি কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয় সেনারা জাপোরিজ্জিয়া অঞ্চলের উরোজাইন গ্রামের অন্তত একাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। কিয়েভ এই অগ্রগতির কথা স্বীকার করেনি। কিন্তু রবিবার তারা বলেছে, গ্রামটি পুনর্দখলে রাশিয়ার সেনাবাহিনীর প্রচেষ্টা বিফলে গেছে।

Manual4 Ad Code

দক্ষিণাঞ্চলীয় খেরসনে ইউক্রেনের স্পেশাল ফোর্সের একটি দল ডিনিপ্রো নদী পার হয়ে একটি সফল অভিযান পরিচালনা করেছে। দাবি করা হয়েছে, তারা রাশিয়ার একজন ব্যাটালিয়ন কমান্ডারকে ছিনিয়ে এনেছে। গত কয়েক সপ্তাহ ধরে নদী পার হয়ে অভিযান জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা। বিশ্লেষকরা বলছেন, রুশ বাহিনীর প্রতিরক্ষা আরও বিস্তৃত করার লক্ষ্যে এসব অভিযান চালানো হচ্ছে।

পশ্চিমাদের দেওয়া অস্ত্র ও প্রশিক্ষণ পাওয়া সেনাদের নিয়ে জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। কিন্তু এই অভিযানের অগ্রগতি ধীর গতির। এখন পর্যন্ত তারা বড় ধরনের কোনও সাফল্য অর্জন করতে পারেনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code