ক্ষমা চাইতে বললেন আকরাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে দুই মিনিটের বেশি একটি ভিডিও পোস্ট করেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে মূলত দেশটির বড় ক্রিকেটীয় অর্জনকে তুলে ধরা হয়। সেখানে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদ সহ শীর্ষ লিজেন্ডরা থাকলেও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকেই রাখা হয়নি! এমন বিতর্কিত কাণ্ডে পিসিবির সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম।

Manual5 Ad Code

বুধবার টুইট করে এই কিংবদন্তি জানিয়েছেন, ভিডিওটি দেখে জীবনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন তিনি। ফলে পিসিবিকে আহ্বান জানিয়েছেন, ভিডিওটি মুছে ফেলতে এবং ইমরান খানকে না রাখায় ক্ষমা চাইতে, ‘লম্বা ফ্লাইট ও কয়েক ঘণ্টার ট্রানজিট শেষে শ্রীলঙ্কায় পৌঁছার পর যখন পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে ইমরান খানকে ছাড়া পিসিবির শর্ট ক্লিপটি দেখি। জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা তখন খেয়েছি… ঘটনা হচ্ছে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য এসবক্ষেত্রে অন্য বিষয়। কিন্তু বিশ্ব ক্রিকেটে ইমরান একজন আইকন এবং তার সময়ে পাকিস্তান দলকে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলেছিলেন তিনি এবং এগিয়ে যাওয়ার পথও দেখিয়েছিলেন… পিসিবির উচিত ভিডিওটি মুছে ফেলা এবং ক্ষমা চাওয়া।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code