ব্যবসায় ইস্তফা দিলেন প্রিয়াঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বলিউড টু হলিউড, প্রিয়াঙ্কা চোপড়া জয় করেছেন দুটোই। আন্তর্জাতিক পর্যায়ে তার যে খ্যাতি, তা ভারতীয়দের মধ্যে অনন্য। সিনেমা-সিরিজ কিংবা বিনোদন সংশ্লিষ্ট কাজের বাইরে বিভিন্ন সামাজিক, মানবিক ও ব্যবসায়িক কাজেও তাকে সরব দেখা যায়।

যেমন বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁ চালু করেছিলেন। ‘সোনা’ নামের সেই রেস্তোরাঁ বেশ সাড়াও পেয়েছে। কিন্তু নতুন খবর হলো, এই রেস্তোরাঁ ব্যবসা থেকে সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা। এজন্য এখন থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন তার ব্যবসায়িক পার্টনার মনীশ কে গয়াল। রেস্তোরাঁটির এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

Manual5 Ad Code

এ বিষয়ে ‘সোনা’র প্রতিষ্ঠাতা মনীশ বলেন, ‘প্রিয়াঙ্কা আমাদের রেস্তোরাঁর ক্রিয়েটিভ পার্টনার ছিলেন। তার অংশীদারিত্ব এবং সহযোগিতায় আমরা ধন্য। যদি তিনি ক্রিয়েটিভ পার্টনার হিসেবে না-ও থাকেন, তবু তিনি আমাদের পরিবারের অংশ হিসেবেই থাকবেন। আমরা আমাদের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code