বাংলাদেশি অধ্যাপক কানাডায় শ্রেষ্ঠ শিক্ষক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: কানাডা প্রবাসী বাংলাদেশি অধ্যাপক নাসির উদ্দিন কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন। এটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান। তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিলিয়ান সিডাল সিনেট সভায় অধ্যাপক নাসিরের হাতে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ও সনদপত্র প্রদান করবেন।

Manual3 Ad Code

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ার জন্য একজন শিক্ষককে দীর্ঘ সময় শিক্ষাদানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রাখা, নেতৃত্বদানসহ অভিনব পদ্ধতিতে শিক্ষাদানের অভিজ্ঞতা বিবেচনা করা হয়। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অক্টোবরের শেষ সপ্তাহে তিনি সর্বসাধারণের উদ্দেশে বক্তব্য দেবেন। এ ছাড়া আগামী বছর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হবে।

Manual8 Ad Code

কানাডাপ্রবাসী বাংলাদেশি অধ্যাপক নাসির উদ্দিন এর আগে তড়িৎ কৌশল বিভাগের ফেলো হিসেবে সম্মান অর্জন করেন। ২০২০ সালের ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) তাঁকে ফেলো মনোনীত করে। কারিগরি ও পেশাজীবীদের সংগঠন আইইইই থেকে তাকে এই সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। বৈদ্যুতিক মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ ও অবচয় রোধের কৌশল আবিষ্কারের জন্য তিনি ওই সম্মানে ভূষিত হন।

অধ্যাপক নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি সাংবাদিকদের জানান, এটি আমার তথা বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান। এতে আমি অভিভূত। বিশ্ববিদ্যালয়ে এ সম্মান অর্জন করা খুব কষ্টসাধ্য বিষয়। তবে আমি সফল হতে পেরেছি। আমার সহকর্মী ও পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, আমি যেন আমার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code