পাকিস্তান-আফগান সীমান্তে বিস্ফোরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: কাজে যাওয়ার পথে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন শ্রমিক। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ট্রাকের নিচে আইইডি বিস্ফোরণে তারা নিহত হন। রবিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত ওয়াজিরিস্তানে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় হামলা হয়।

Manual8 Ad Code

খাইবার পাখতুনখোওয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে একটি নির্মাণ প্রকল্পে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে, আইইডি বিস্ফোরিত হয়ে তারা প্রাণ হারান।

ওয়াজিরিস্তানের উপ-কমিশনার রেহান খাতুক রয়টার্সকে জানান, শ্রমিকরা সেনাবাহিনীর একটি নির্মাণাধীন ঘাঁটিতে যুক্ত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code