ইন্স্যুরেন্সে আগ্রহ ছিল না নিউমার্কেটের ব্যবসায়ীদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: কম দামে কাপড় কেনার জন্য রাজধানীর বঙ্গবাজার এবং নিউমার্কেট ছিল নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তদের অন্যতম পছন্দের জায়গা। ঈদের আগে বঙ্গবাজার এবং নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে লাগা আগুনের কারণে এখন নিঃস্ব সেখানকার ব্যবসায়ীরা। লগ্নি করা টাকা এবং পুঁজি হারিয়ে হতাশায় ভুগছেন এসব ব্যবসায়ী। বিভিন্ন ক্ষয়ক্ষতি পোষানোর জন্য অনেকে ইন্স্যুরেন্স করলেও বঙ্গবাজার এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতা ছিল অনেক কম। হাতেগোনা দুই একজনকে খুঁজে পাওয়াও খুবই দুরূহ। ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা হলেও তারা কোনও ইন্স্যুরেন্স করেননি বলে জানান।

Manual8 Ad Code

যখনই মার্কেটকেন্দ্রিক কোনও দুর্যোগের ঘটনা ঘটে তখনই আলোচনায় উঠে আসে ইন্স্যুরেন্সের বিষয়টি। এছাড়া আর কোনও সময় ব্যবসায়ীরা ইন্স্যুরেন্স নিয়ে মাথা ঘামান না। ব্যবসায়ী নেতারা বলছেন, ইন্স্যুরেন্সের বিষয়টি নিয়ে এখন থেকে কাজ করবেন তারা।

Manual5 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের পণ্যের নিরাপত্তার জন্য হলেও ব্যবসায়ীদের ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন। যেকোনও ধরনের দুর্যোগে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে কিছুটা হলেও সমস্যার সমাধান করা যায়। ব্যবসায়ীদের বেশিরভাগই লাভের বিষয়টি চিন্তা করতে গিয়ে ইন্স্যুরেন্সকে সেভাবে গুরুত্ব দেন না। যদিও সম্প্রতি দেখা গেছে, বঙ্গবাজারের আগুনের ঘটনার পর ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

Manual5 Ad Code

শনিবার ১৫ এপ্রিল রাজধানীর নিউমার্কেটে আগুন লাগার পর নিজেদের দোকান থেকে যে যার মতো কাপড় বের করার চেষ্টা করতে দেখা যায় ব্যবসায়ীদের। বিক্রির জন্য দোকানে থরে থরে সাজানো কাপড় আগুনের হাত থেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code