পাতা থেকেই হবে যে ৫ গাছ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বীজ বপনের ঝামেলা ছাড়াই কিছু গাছ লাগাতে পারেন। পাতা বুনে দিলেই নতুন করে বেঁচে ওঠে এসব গাছ। এগুলোর আবার খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। শৌখিন বাগানিরা বেছে নিতে পারেন এ ধরনের গাছ। জেনে নিন কোন কোন গাছ পাতা থেকে হয়।

Manual5 Ad Code

১। স্নেক প্ল্যান্ট

বায়ু পরিশোধক হিসেবে কাজ করে গাছটি। সহজেই পাতার মাধ্যমে এটি রোপণ করা যায়। স্নেক প্ল্যান্টের একটি বড় পাতা নিন। পাতাটিকে দুই ভাগে কেটে নিন। টবে রাখা মাটিতে রোপণ করুন। পানি ছিটিয়ে দিন। নতুন স্নেক প্ল্যান্ট প্রায় এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে।

২। অ্যালোভেরা

ঘরে একটি অ্যালোভেরা গাছ থাকলে উপকৃত হতে পারেন নানাভাবে। একটি অ্যালোভেরার পাতা নিন এবং কিছু সময় শুকানোর জন্য ছায়ায় রাখুন। কাটা পাতার নীচের অংশ শুকিয়ে গেলে টবে রোপণ করুন। প্রতিদিন এর উপর অল্প অল্প পানি দেবেন। কিছুদিনের মধ্যেই নতুন পাতা আসতে শুরু করবে।

৩। জি জি প্ল্যান্ট

Manual5 Ad Code

জি জি প্ল্যান্ট বেশ দামি। নতুন করে কিনতে না চাইলে ঘরে থাকা গাছ থেকেই বের করে নিতে পারেন নতুন গাছ। এজন্য গাছের পাতা কেটে নিন এবং শুকানোর জন্য রাখুন। একটি প্রশস্ত টবে কিছু পাথর রাখুন। টবের নিচে যেন পানি বের হয়ে যাওয়ার জন্য গর্ত থাকে। পাত্রটি মাটি দিয়ে ভরে গাছের পাতায় রোপণ করে নিন। পানি ছিটিয়ে দিন। গাছটি ছায়ায় রাখুন। প্রায় ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন গাছ গজাতে শুরু করবে।

Manual7 Ad Code

৪। রাবার গাছ

ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার এই গাছ। রাবার গাছ বাতাস পরিশোধন করতে সাহায্য করে। নতুন চারা বের করার জন্য প্রথমে টব মাটি দিয়ে পূরণ করে নিন। তারপর গাছের পাতাটি টবে রোপণ করুন এবং পানি ছিটিয়ে দিন। টবটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু প্রচুর আলো রয়েছে। এভাবে ১৫-২০ দিন রাখলে গাছ বড় হতে শুরু করবে।
৫। চাইনিজ মানি প্ল্যান্ট

Manual2 Ad Code

গোলাকার পাতার জন্য একে কয়েন প্ল্যান্টও বলা হয়। এর পাতা মাটি বা পানিতে লাগালে শিকড় বের হবে নতুন করে। এরপর দ্রুত নতুন পাতা ছাড়তে শুরু করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code