ইফতারে যা খাবেন?

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ২০০০-২৫০০ ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণ করতে হয়। তবে রোজার সময় ১০০০ থেকে ১৫০০ ক্যালোরি খাবার গ্রহণ যথেষ্ট। কারণ রোজায় অল্প খাবার গ্রহণ করলেই অটোফ্যাজি প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ক্ষতিকর কোষ সমূহ পরিষ্কার হয়। তাই অন্যান্য সময় যে পরিমাণ খাবার খাওয়া যায়, রোজায় তার চেয়ে এক তৃতীয়াংশ কম খেতে হবে। গত লেখায় বলেছিলাম সেহরিতে কী খাবেন সেই সম্পর্কে। এবার আসুন জেনে নিই ইফতারে কী খাবেন আর কী পরিহার করবেন।

Manual4 Ad Code

ইফতারে যা খাবেন:খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। খেজুর শর্করা জাতীয় খাবারের মধ্যে অন্যতম। খেজুরের মধ্যে শর্করা ছাড়াও প্রায় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে, ৪টি মাঝারি সাইজের (৩৫ গ্রাম) খেজুরের  মধ্যে প্রায় ১০০ ক্যালোরি রয়েছে। ইফতারেতে ৪-৫টি খেজুর খাওয়া যেতে পারে।ফলের মধ্যে ইফতারেতে কলা অন্যতম। একটি কলায় প্রায় ১০৫ ক্যালোরি রয়েছে। ১টি কলা রাখুন ইফতার মেন্যুতে।

Manual6 Ad Code

ছোলা-বুট খাওয়া যেতে পারে। ৫০ গ্রাম ছোলা-বুটে প্রায় ১৮০ ক্যালোরি রয়েছে। ছোলা-বুট অল্প পরিমাণে খাবেন। ২০-২৫ গ্রাম এর চাইতে বেশি না খাওয়াই ভালো। কারণ এটা পরিপাক হতে দীর্ঘ সময় লাগে। একটি ডিম খাওয়া যেতে পারে, একটি ডিম থেকে পাওয়া যায় ৮০ ক্যালোরি।  অন্যান্য ফল যেমন তরমুজ, আপেল, কমলা এইসব পানিশূন্যতা রোধে উপকারী। ডাবের পানি, ইসুপগুলের ভুসি, লেবুর শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। এইগুলোও রোধ করবে পানিশূন্যতা।

Manual3 Ad Code

ইফতারে যা পরিহার করা উচিত: ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার কিংবা তেলে ডুবিয়ে যেসব খাবার তৈরি করা হয় যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই, জিলাপি ইত্যাদি  যতটুকু সম্ভব পরিহার করতে হবে। কারণ এই খাবারগুলো গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code