

অদ্য ২১ আগস্ট ২০২৩ ইং সোমবার বিকাল ০২ ঘটিকার সময় তুরুকবাগ জামে মসজিদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তরের আওতাধীন তুরুকবাগ হিফজুল ক্বোরআন দাখিল শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল অধিবেশন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রেদওয়ান হোসেন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ছাত্রনেতা সিপু আহমদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক আফজল হাসান চৌধুরী, সিনিয়র শিক্ষক সালেহ আহমদ, কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক রেশাদ আহমদ, জুনিয়র শিক্ষক হাফিজ মিজানুর রহমান, উপজেলা উত্তরের সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নুরুল আলম তাহের কে সভাপতি, ফাহিম আহমদ কে সাধারণ সম্পাদক ও জাকির আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহ সভাপতি- নাঈম আহমদ, আদিল আহমদ, সহ সাধারণ সম্পাদক- আল হাদি, তানজীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক- ছাইম আহমদ, সোহানুর রহমান, প্রচার সম্পাদক- মারুফ আহমদ, সহ প্রচার সম্পাদক- নাজমুল ইসলাম, রেজাউল হোসেন তানভীর, অর্থ সম্পাদক- আলিম উদ্দিন, অফিস সম্পাদক- মিছবাউল হোসেন মুমিন, সহ অফিস সম্পাদক- মাহজান আহমদ, আল আমিন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক- মুক্তার আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক- তামিম আহমদ, আমান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- রাকিব আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- জুম্মান আহমদ, রাহাত আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শামছুল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- রফিক আহমদ, আব্দুল কালাম।
সদস্য- আব্দুল্লাহ আল নাফি, মুন্না আহমদ, তাসনিম আহমদ, রোহান আহমদ ।