ড. ইউনূসের মামলা প্রত্যাহারের দাবি ফখরুলের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সব মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

Manual5 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নিচ আচরণ করেছিল।

তিনি আরও বলেন, উনার (ড. মুহাম্মদ ইউনূস) বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। উনাকে যারা ছোট করতে চান, অপমানিত করতে চান তারা আরেকবার জন্ম নিলেও উনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এ অনিবার্য সত্যটা মেনে নিয়ে ইউনূসকে হেনস্তা করা বন্ধ করুন।

এসময় মামলাবাজি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code