আফগানদের বোলিং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপেক্ষ কোনও সিরিজ কিংবা টুর্নামেন্ট শুরুর আগেই তাদের স্পিন আক্রমণ নিয়ে শঙ্কিত থাকেন বাংলাদেশের ব্যাটাররা। এমন ভয় নিয়ে কিছু ম্যাচ জিতলেও আফগান স্পিনারদের বিপক্ষে কখনও সাবলীল হতে পারেনি লাল-সবুজ দল। রবিবার লাহোরে এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগান তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান কিংবা মোহাম্মদ নবীসহ বাকি বোলারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন সাকিব আল হাসানরা। এমনটাই জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। নিশ্চিতভাবে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি। যেভাবে খেলেছি এখানে কিছু সফলতাও ছিল। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য খুবই সতর্ক আছি।’

Manual3 Ad Code

শ্রীলঙ্কা থেকে ভ্রমণ করে পাকিস্তানে এসে মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শনিবার বিকালে লাহোরে অনুশীলন করেন সাকিবের দল। ভ্রমণক্লান্তির জন্য তাদের চেয়ে আফগানিস্তান এগিয়ে থাকবে কি না এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি এমন মনে করছি না। আমরা অভ্যস্ত। সবাই এশিয়ান দেশ। আমরা দেশে গরমের মধ্যে অনুশীলন করেছি। আমি মনে করি না, এটা আমাদের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code