শান্তর আগুনে পুড়লো সিটি ক্লাব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: একদিকে তীব্র দাবদাহে পুড়ছে রাজধানীবাসী। ঢাকা প্রিমিয়ার লিগে তার চেয়েও যেন বেশি উত্তাপ ছড়ালেন নাজমুল হোসেন শান্ত। তাতে পুড়েছে সিটি ক্লাব। শান্তর অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেটে জিতেছে আবাহনী। ম্যাচ জিতিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

বিকেএসপিতে শুরুতে জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন আবাহনীর লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩৯.২ ওভারে তার ঘূর্ণিতে টস জিতে ব্যাট করতে নামা সিটি ক্লাব ১৭২ রানেই গুটিয়ে গেছে। অবশ্য শুরুর দিকে তৌফিক খান যতক্ষণ ছিলেন, তার বিস্ফোরক ব্যাটিং মাথা ব্যথার কারণ হয়ে থেকেছে। ৭ চার ও ৬ ছক্কায় ৫১ বলে ৭৯ রান করেন তিনি। দলের ১১৬ রানে মোসাদ্দেক তাকে আউট করতেই ইনিংসের নিয়ন্ত্রণ নেয় আবাহনী। পরে রিশাদের ঘূর্ণিতে ১৭২ রানে থেমেছে সিটি ক্লাবের ইনিংস।

২৯ রানে ৪ উইকেট নিয়েছেন রিশাদ। ২১ ও ২৮ রানে দুটি করে নিয়েছেন যথাক্রমে অধিনায়ক মোসাদ্দেক ও তানভীর ইসলাম।

Manual1 Ad Code

মামুলী লক্ষ্য দিয়ে শুরুতেই আবাহনীকে কাঁপিয়ে দিয়েছিল তারা। ৭ রানে তুলে নেয় নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের উইকেট! প্রান্ত আগলে তার পর ধাক্কা সামাল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সঙ্গীরা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও তীব্র গরমে আগুন ঝড়া ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের একাই শাসন করেছেন। উপহার দিয়েছেন ম্যাচ জেতানো সেঞ্চুরি। ১১২ বলে তার ১০২ রানের অপরাজিত ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। প্রাথমিক ধাক্কা সামলাতে শান্তর সঙ্গী হয়েছিলেন মাহমুদুল হাসান জয়ও। ৩৯ রান করেন তিনি। ৫ উইকেট হারানো আবাহনী ৩৫.১ ওভারে জয় নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

সিটির হয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রবিউল হক।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code