নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দলকে টপকে শ্রীলঙ্কার সঙ্গে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। পঞ্চম বিশ্বকাপ খেলার রোমাঞ্চে ঘোষণা করেছ ১৫ সদস্যের দল। বাছাই মিস করলেও বিশ্বকাপ দলে ফিরেছেন কলিন অ্যাকারম্যান, পল ফন মিকারেন ও রোলফ ফন ডার মারউই।

Manual5 Ad Code

১৫ সদস্যের দলে চমক হিসেবে রয়েছেন আগামী সপ্তাহে ৩৫- এ পা দিতে যাওয়া ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলে খেলা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। অসাধারণ ফিল্ডিংয়ে তিনি প্রথমবার আলোচনায় আসেন ২০০৮ যুব বিশ্বকাপে। যার এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি।

বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাইকেল লেভিট, ভিভিয়ান কিংমা এবং ক্লেয়টন ফ্লয়েড। রিজার্ভ হিসেবে যাবেন নোয়া ক্রোয়েস ও কাইল ক্লেয়িন। ইনজুরির কারণে বামহাতি পেসার ফ্রেড ক্লাসেনের জায়গা হয়নি।

Manual7 Ad Code

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলে ব্যারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লেয়িন, বাস ডি লিড, পল ফন মিকারেন, রোলফ ফন ডার মারউই, তেজা নিদামানারু, ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং, সাকিব জুলফিকার।

Manual7 Ad Code

ট্রাভেলিং রিজার্ভস- নোয়া ক্রোয়েস ও কাইল ক্লেয়িন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code