রেড ওয়াইনের বন্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস: পর্তুগালের একটি শহরের রাস্তায় বিপুল পরিমাণ রেড ওয়াইন ছড়িয়ে পড়ে। পরিমাণ এত বেশি ছিল যে পশ্চিমা সংবাদমাধ্যমে পরিস্থিতি তুলে ধরতে রাস্তায় রেড ওয়াইনের বন্যা বা নদীর কথা উল্লেখ করা হয়েছে। আনাদিয়ার লেভিরার শহরে এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় একটি ওয়াইন উৎপাদনকারীর দুটি চৌবাচ্চায় ২২ লাখ লিটার মদ মজুদ ছিল। এগুলো ভেঙে গিয়ে রেড ওয়াইন রাস্তায় গড়িয়ে পড়ে। এগুলোই শহরের রাস্তায় বন্যার মতো স্রোতে প্রবাহিত হয়েছে। টানা এক ঘণ্টার বেশি মদের স্রোত প্রবাহিত হয় অলিতে-গলিতে।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে রেড ওয়াইনের প্রবাহ দেখা গেছে। ডেস্টিলারিয়া লেভিরা নামের প্রতিষ্ঠানটি রবিবার ফেসবুক পেজে বলেছে, আজ সকালে ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত। এই ক্ষতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই চৌবাচ্চা ভাঙার কারণ তদন্ত করা হচ্ছে। রাস্তা পরিষ্কারের দায়িত্ব নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code