আফগানদের জব্দ সম্পদ ফেরত দিতে পশ্চিমাদের প্রতি পুতিনের আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) এমন আহ্বানের মাধ্যমে তালেবানের অন্যতম মূল দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন।

Manual6 Ad Code

রাশিয়ার শোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাবের এক সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তানে যা ঘটছে তার সবকিছুর জন্য দায়ী পশ্চিমা দেশগুলো। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এসব পশ্চিমা দেশগুলোর জন্য। কারণ, তারা ২০ বছর আগে আফগানিস্তানে যুদ্ধের সূচনা করেছিল। আমার মতে, এখন তাদের প্রথমে যে কাজ করতে হবে তা হলো আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেয়া।

তিনি বলেন, আফগানদের সম্পদ আফগানিস্তানে ফেরত এলে দেশটির বিভিন্ন সামজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এখন এসব সমস্যার সমাধান করাটা খুবই জরুরি।
আফগানিস্তানে আইএসের মতো উগ্রবাদী সংগঠন দমনে তালেবান কর্তৃপক্ষের বিভিন্ন প্রচেষ্টার প্রশংসাও করেছেন পুতিন। কারণ, এসব উগ্রবাদীদের দমন করতে গিয়ে তালেবানকে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

Manual8 Ad Code

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধানে ব্যাপক ভূমিকা রাখার কারণে তিনি পাকিস্তানের প্রশংসা করেছেন। তার মতে, পাকিস্তান এ অঞ্চলে অন্যতম প্রভাবশালী দেশ।

এছাড়া জো বাইডেন সম্পর্কেও মন্তব্য করেছেন পুতিন। তার মতে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার বিষয়ে জো বাইডেনের সিদ্ধান্ত সঠিক ছিল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code