ইতালির ভেনিসে ভৈরব পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস পালন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি
ইতালীর ভেনিসে বাংলা স্কুলের শিশুদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাকজমকপূর্ণ ভাবে পালিত হলো ভৈরব পরিষদ ভেনিসের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন মোবারাক হোসেন। অনুষ্ঠানে ইতালীতে মৃত সকল প্রবাসী ও ৭১ এর যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সংগঠনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল রোনাক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও উপদেষ্টা রুমি খান এর প্রানবন্ত উপস্থাপনায় বিজয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতাল বেঙ্গল গ্রুপ এর চেয়ারম্যান মনোয়ার ক্লার্ক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল হক,কাজী আব্দুল মান্নান, ভৈরব সমিতির প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন, মোস্তাফিজুর রবিন, বিশিষ্ট ব্যবসায়ী মিলন সরদার, সংগঠক নজরুল ইসলাম ভুইয়া,উপদেষ্টা তোষন খান, কামরুজ্জামান সাফি,মোহাম্মদ আলী,মুসা মিয়া, নুরুজ্জামান,সোহাগ আলম, মামুন মিয়া, শহিদ প্রমুখ।বক্তব্য রাখেন ভেনিসের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃ্ন্দ।

Manual8 Ad Code


আলোচনা সভা শেষে সোহেলা আক্তার বিপ্লবী,রুমি খান ও ওয়াহিদ জামানের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত মামুন, লন্ডন থেকে আগত শামস তামান্না,সামিউল জুন,তানিম সহ স্থানীয় শিল্পীবৃন্দ। বাংলা মিউজিক ভেনিস এর সহযোগিতায় নৃত্য, গান, কবিতা আবৃতি পরিবেশিত হয়।
সব শেষে সকলের জন্য লটারীর মাধ্যমে টিভি, মাইক্রোওভেন সহ আকর্ষণীয় অনেক পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীরা দীর্ঘদিন পরিশ্রম করে আসছেন।সেই সাথে, সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করার জন্য সকল উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন জানান।
ভৈরব পরিষদ ভেনিসের উদ্দ্যোগে পাঁচ শতাধিক বাংলাদেশীদের উপস্থিতিতে প্রানবন্ত এই জমকালো আয়োজনে এক টুকরো বাংলাদেশে পরিনত হয়, এবং প্রমাণিত হয় যে,প্রবাসের মাটিতেও দেশ ও জাতীর ইতিহাস ও ঐতিহ্যকে লালিত পালিত করে জেগে আছে রেমিটেন্স যোদ্ধা নামে অভিহিত প্রবসী বাংলাদেশীরা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code