রিপাবলিকানদের প্রতি বাইডেনের অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিরোধী রিপাবলিকানদের অভিযোগ, বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।

যদিও বাইডেন বলেছেন, সরকার অচল করতে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাতে চায় রিপাবলিকানরা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার অচল করতে রিপাকলিকানরা তাকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন এই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর নিন্দা জানায় হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে এই তদন্তকে একটি ‘রাজনৈতিক স্টান্ট’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, রিপাবলিকানরা হান্টার বাইডেনের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের তদন্ত করেছে, তারপরও তারা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

Manual2 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর দেননি তিনি। এছাড়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে হান্টারের বিরুদ্ধে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code