এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদক : বৃষ্টিকে উপেক্ষা করে ২৯ অক্টোবর ২০২৩ রবিবার নিউইয়রক সিটির অন্যতম সামাজিক সংগঠন এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি শহরের এসটোরিয়া ৩৬ এভিনিউ তে শীতবস্ত্র বিতরণ করেছে । এতে প্রায় শতাধিক মানুষের লোক সমাগম হয় ।
মাই গ্রান্ড ও এসাইলাম সেইকার দের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিনসহ উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা চৌধুরী সালেহ, উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী ,কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য ফয়ছল আহমেদ ,কমিউনিটি এক্টিভিস্ট শমশের আলী , কুইনস বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তোফায়েল চৌধুরী সহ অনেকেই।
স্পনসর বাই অ্যাপেলো ইন্সুরেন্স ব্রোকার্স শমসের আলী।
এসময় রোটারেকট ক্লাব অব নিউইয়রক কুইন্সের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারেকটর ও রোটারিয়ান মাহফুজ আদনান তার সংগঠনের পক্ষ থেকেও কিছু শীতবস্ত্র প্রদান করেন । – ছবি : বাংলানিউজইউএসডটকম ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code