ঢাবি উপাচার্যকে কানাডা সফরের আমন্ত্রণ হাইকমিশনারের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার মিস. লিলি নিকোলস।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার মিস. লিলি নিকোলস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কানাডা সফরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানান।

Manual1 Ad Code

মিস. লিলি নিকোলস বলেন, বাংলাদেশ এবং কানাডার মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দু’দেশের মধ্যে চলমান শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কানাডার হাইকমিশনার মিস. লিলি নিকোলস এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য অধ্যাপক ড. জেফ কেশেনকে আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রিজাইনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Manual6 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য অধ্যাপক ড. জেফ কেশেন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এটি কানাডার কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রিজাইনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

Manual2 Ad Code

এছাড়া উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা সরঞ্জাম, প্রকাশনা এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় করবে।

Manual8 Ad Code

ঢাবি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা অনুষ্ঠান সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ঢাকাস্থ কানাডা দূতাবাসের কয়েকজন কর্মকর্তা এবং রিজাইনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code