সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে খাবার বিতরন
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual7 Ad Code
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- করোনাকালে নিউজারসির আটলান্টিক সিটিতে খাবার বিতরন করেছে ‘সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ’।গত ১৯ জুন,শুক্রবার দুপুরে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির দুস্থ ও গরীব অধিবাসীদের মাঝে খাবার বিতরন করা হয়। ঐদিন দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ’আগে আসলে আগে পাবেন’ ভিওিতে খাবার নি:শেষ না হওয়া পর্যন্ত এই খাবার বিতরন কর্মসূচী চলে। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ জানান, ঐদিন তাঁরা দুইশত খাবার প্যাকেট বিতরন করেছেন।
খাবার বিতরন কর্মসূচীতে অংশ নেন আবদুর রফিক, কুতুবউদ্দিন এমরান,বেলাল হোসেন, মনিরুজ্জামান,জাকিরুল ইসলাম , গৌতম নাগ,বেলালউদ্দিন,আ: রহিম,ফারুক তালুকদার, ঝুলন পাল, সিরাজুল ইসলাম,হাফিজুর রহমান, কাজী মান্নান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রফিক ও সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান এই ‘খাবার বিতরন’ কর্মসূচীতে অংশগ্রহন করে তা সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।