নিউইয়র্কের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১০টা ১২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে এসব তথ্য জানিয়েছেন।

ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতি করবে। পরে ফ্লাইটটির ১৭ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

Manual8 Ad Code

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

Manual4 Ad Code

১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চপর্যায়ের প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা একটা থেকে দুইটার মধ্যে তিনি ভাষণ দেবেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code