যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সংস্কারের পরিকল্পনা বাইডেনের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট সংস্কারের জন্য জরুরি পদক্ষেপের পরিকল্পনা ঘোষণা করেছেন। সোমবার তিনি এই পরিকল্পনা ঘোষণা করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

৮১ বছর বয়সী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেন সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেনশিয়াল দায়মুক্তির বিরোধিতা করে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন। এছাড়া, সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য আজীবন দায়িত্ব পালনের পরিবর্তে নির্দিষ্ট মেয়াদের সীমা নির্ধারণের কথা বলেছেন তিনি।

Manual5 Ad Code

বাইডেন আরও একটি কার্যকরি নৈতিক বিধিমালা দাবি করেছেন। যা পরে অস্টিন টেক্সাসে একটি ভাষণে বিস্তারিতভাবে উপস্থাপন করবেন। গত সপ্তাহে ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে বাইডেন এই সংস্কারগুলোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। যদিও কংগ্রেসের গভীর বিভাজনের কারণে এগুলো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code