রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল সহযোগিতায় পৃথিবীর আলো দেখতে পেলো অর্ধশতাধিক মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

শরীফ গাজী সিলেট :রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও যুক্তরাজ্যের চার্চ ওসওয়াল্ডথ উইসেল রোটারী ক্লাব ইউকে এর আর্থিক সহযোগীতায় ও জালালাবাদ চক্ষু হাসপাতারের তত্বাবধানে ক্যাটারেক্ট সার্জারির মাধ্যমে পৃথিবীর আলো দেখতে পেলো অর্ধশতাধিক মানুষ । কানাইঘাট বিভিন্ন এলাকা থেকে আসা সুবিধা বঞ্চিত মানুষ এ সেবা গ্রহন করেন।

Manual5 Ad Code

গতকাল সোমবার সকালে জালালাবাদ চক্ষু হাসপাতালে কানাইঘাট থেকে আসা ক্যাটারেক্ট সার্জারী রোগীদের সফল অপারেশনের পর বিদায় জানাতে হাসপাতালে জড়ো হন রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান আফসর উদ্দিন আহমেদ চৌধুরীসহ এসিসটেন্ট গভর্নর পিপি রোটারিয়ান বিকাশ কান্তি দাস পিএইচএফ, পিপি রোটারিয়ান জিয়াউল হক, পিপি রোটারিয়ান নজরুল ইসলাম পিএইচএফ, পিপি রোটারিয়ান আব্দুল মুকিত আরএফএসএম, পিপি রোটারিয়ান রুহুল আলম পিএইচএফ, এ্যাসিসটেন্ট গভর্ণর পিপি রোটারিয়ান আবদুল মুহিত দিদার, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী পিএইচএফ সহ ক্লাব নেতৃবৃন্দ ।

Manual5 Ad Code

এসময় তারা বলেন, রোটারিয়ানরা মানুষের কল্যানে কাজ করার উদ্দেশ্যে সেবাধর্মী এ আন্তজার্তিক সেবা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয় । ধর্মবর্ণ নির্বিশেষে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা হচ্ছে রোটারিয়ান লক্ষ্য উদ্যেশ্য। পৃথিবীর আলো দেখানো সবচেয়ে বড় মহৎ কাজ আজকের এ অর্ধশতাধিক মানুষকে পৃথিবীর আলো দেখানোর মাধ্যমে তাদের কর্মের এ বহিঃপ্রকাশ ঘঠেছে।

Manual6 Ad Code

সমাজে আমাদের কাজের অনেক ক্ষেত্র আছে। আন্তরিকতা এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করলে আমরা সমাজকে অনেক কিছু দিতে পারবো এবং একটি কল্যান মুখি সমাজ গঠন করতে পারবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code