যা বললো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকার জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এই অভিযোগ করার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন ই-মেইল করা এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন।

Manual2 Ad Code

ওয়াটসন আরও বলেন, কানাডার উচিত সঠিক তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা।

Manual8 Ad Code

ট্রুডো অভিযোগ করেছেন, নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত থাকতে পারে। এই অভিযোগের ঘণ্টাখানেক পর ভারত বলেছে, এই অভিযোগ সম্পূর্ণ ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code