ছোট হলেও পর্যবেক্ষক দল পাঠাতে ইইউকে সিইসির চিঠি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ছোট পরিসরে হলেও দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এমন আশার বিষয়টি ব্যক্ত করে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউ’র চিঠির জবাব দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

Manual3 Ad Code

রবিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে ইতোমধ্যে জানিয়েছে। তাদের বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। তবে পর্যবেক্ষক পাঠাবে না বলেনি। পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। ছোট করে পাঠাবে কী পাঠাবে না এটাও উল্লেখ করেনি।’

তিনি বলেন, ‘তারা কিন্তু ছোট পরিসরে যে পাঠাবে না, তা বলেনি। আমরা আশা করতে পারি, যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেসটা মনিটর করবে, সেটা অবজারভার দিয়ে হোক, সাংবাদিক হোক, যত বেশি থাকবে তা স্বচ্ছ হবে। আমাদের আশা সবসময় থাকবে। দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে, আমাদের জন্য ভালো হবে। নির্বাচন যত বেশি মনিটর হবে, তত আমাদের ওপর চাপ পড়বে। আমাদের মধ্যে উপলব্ধি থাকবে—সবাই আমাদের দেখছে। এতে নির্বাচন সুষ্ঠু হবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code