কাদেরের কঠোর জবাব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের কোনও কর্মীর গায়ে আঘাত করলে এবার পাল্টা আঘাত করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনও অবস্থাতেই কোনও ছাড় দেওয়া হবে না।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ এ হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

Manual1 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগ কারও কাছে মাথা নত করবে না। বিএনপি কীভাবে ঢাকা দখল করে তা দেখার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ। লাল-সবুজের পতাকা নিয়ে আওয়ামী লীগ সারা দেশ দখল করবে।

মার্কিন ভিসা নীতি ও নিষেধাজ্ঞা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ চলবে সংবিধান অনুযায়ী। কোনও দেশের নিষেধাজ্ঞা মানে না। একাত্তরে আমাদের হারাতে পারেনি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না। আমরা কারো নিষেধাজ্ঞা পরোয়া করি না।

Manual1 Ad Code

আমেরিকার নিষেধাজ্ঞা কেউ শোনে না উল্লেখ করে তিনি বলেন, ভেনিজুয়েলা, গ্যাবন, সুদান কেউ শোনেনি। জাতিসংঘের নিষেধাজ্ঞাও প্রথম সারির মোড়ল অনেক দেশ মানে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code