জেনে বুঝেই আমার সঙ্গে এমনটা করা হয়েছে: তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে গেছে বাংলাদেশ দল। এক সপ্তাহ আগে এমন কিছু ছিল কল্পনাতীত। কিন্তু বাস্তবেই সেটা হয়েছে। পুরো ফিট নন—এমন অজুহাতে তামিমকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচক কমিটি। যদিও তামিম জানিয়েছেন, ইনজুরি সংক্রান্ত কোনও ইস্যু ছিল না। ইচ্ছা করেই নাকি তার সঙ্গে এমনটা প্রতিনিয়ত করা হয়েছে।

Manual8 Ad Code

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম মুখে কুলুপ দিয়ে বসে ছিলেন। তাকে দলে নেওয়া, না নেওয়া নিয়ে মঙ্গলবার দিনভর নাটক হয়েছে মিরপুরে। অনেক প্রশ্নের জন্ম নিয়েছে। তবে কোনও কিছুই স্পষ্ট ছিল না। ঘোষণা দিয়ে অনেক অপেক্ষার পর বুধবার বিকালে তামিম এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন। সেখানেই অনেক কিছু পরিষ্কার করেছেন তিনি।

Manual5 Ad Code

কয়েক মাস ধরেই নানা ইস্যুতে তামিম বিরক্ত ছিলেন। একই ড্রেসিংরুমে নানা সময় কানকথা ভেসে এসেছে তার কাছে। নিজ চোখেই পরোক্ষ অবহেলার শিকার হচ্ছিলেন তিনি। সুনির্দিষ্ট কিছু না জানালেও এই কারণেই যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন—সেটি বলার আর অপেক্ষা রাখে না।

বুধবার বিকালে ভিডিও বার্তায় বলা তামিমের কণ্ঠে ইঙ্গিতও ছিল তেমন। তামিম মনে করেন, তার সঙ্গে বারবার এসব ঘটানো হচ্ছে ইচ্ছাকৃত, ‘একটা ঘটনা হতে পারে, দুইটা ঘটনা ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু গত ৩-৪ মাসে একজনের সঙ্গে ৭-৮টা ঘটনা যদি হয়; তাহলে এটাকে ইচ্ছাকৃত বলতে হবে। আমার উপলব্ধি অন্তত সেটাই। আপাতত এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নাই।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code