সিরি আতে ইতিহাস—এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
ইন্টার মিলান–তুরিনো ম্যাচটি পরিচালনা করেন তিন নারী রেফারি

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: সিরি আর শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছিল ইন্টার মিলান। ইতালির এই লিগে এখন আর আকর্ষণ তেমন কিছু নেই। এরপরও গতকাল ইন্টার মিলান ও তুরিনোর ম্যাচে তৈরি হয়েছিল অন্য রকম আবহ। ম্যাচটি যে ইতিহাসের অংশ হয়ে গেছে। এই প্রথম ইতালিয়ান সিরি আর এক ম্যাচের পুরো রেফারি দলই ছিল নারী।

Manual1 Ad Code

ম্যাচে প্রধান রেফারি ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তাঁকে সাহায্য করার জন্য পতাকা হাতে সহকারী রেফারির ভূমিকায় ছিলেন দুই নারী তিজিয়ানা ত্রাসকিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে।

Manual7 Ad Code

সিরি আর শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছিল ইন্টার মিলান। ইতালির এই লিগে এখন আর আকর্ষণ তেমন কিছু নেই। এরপরও গতকাল ইন্টার মিলান ও তুরিনোর ম্যাচে তৈরি হয়েছিল অন্য রকম আবহ। ম্যাচটি যে ইতিহাসের অংশ হয়ে গেছে। এই প্রথম ইতালিয়ান সিরি আর এক ম্যাচের পুরো রেফারি দলই ছিল নারী।

ম্যাচ শুরুর আগে ফেরিয়েরি কাপুতির ওয়ার্ম–আপ


ম্যাচে প্রধান রেফারি ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তাঁকে সাহায্য করার জন্য পতাকা হাতে সহকারী রেফারির ভূমিকায় ছিলেন দুই নারী তিজিয়ানা ত্রাসকিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে।
Manual7 Ad Code

এ নিয়ে সিরি আতে ১০টি ম্যাচ পরিচালনা করলেন ৩৩ বছর বয়সী ফেরিয়েরি কাপুতি। সিরি আতে রেফারি হিসেবে তাঁর অভিষেক হয়েছিল ২০২২ সালে, সাসসুয়োলো–সালেরনিতানা ম্যাচ দিয়ে।

সিরি আতে প্রথম হলেও গতকালের ম্যাচের তিন নারী রেফারি একসঙ্গে এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালে তাঁরা একসঙ্গে ইতালির দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়া গত বছর ইতালিয়ান কাপের শেষ ষোলোতে নাপোলি–সেরেমোনেসের ম্যাচেও একসঙ্গে ছিলেন এই তিন রেফারি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code