উইন্ডসরের পথে রানির কফিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার রাজকীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখন রানির মরদেহ বহনকারী কফিন নিয়ে যাওয়া হচ্ছে উইন্ডসরে। রানির শবযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেছে হাজার হাজার মানুষ। উইন্ডসর অভিমুখী শবযাত্রার পেছনে একটি গাড়িতে রয়েছেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে আছেন রাজা চার্লস এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটছেন। ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং কাউন্টেস অব ওয়েসেক্স সোফি দ্বিতীয় একটি গাড়িতে করে যাচ্ছেন। রাজকীয় কানাডিয়ান মাউন্টেড পুলিশের দল শবযাত্রার একেবারে সামনের দিকে রয়েছে।
রানির শেষকৃত্যে অংশ নিতে ইতোমধ্যেই যুক্তরাজ্যে পৌঁছেছেন ৫০০ জনেরও বেশি রাষ্ট্র বা সরকারপ্রধান এবং বিদেশি নেতারা। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের মতো নেতারা রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code