বুরকিনা ফাসোতে অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি সামরিক সরকারের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক শাসক একটি অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি করেছে। বুধবার কর্তৃপক্ষ বলেছে, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এই চেষ্টায় জড়িত হিসেবে কয়েকজনকে গ্রেফতার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির সামরিক শাসক জানিয়েছে, সেনা কর্মকর্তারা ও অন্যরা ক্ষমতা দখল ও দেশকে বিশৃঙ্খলায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত কর্মকর্তা ও অন্যদের গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

বিবৃতি অনুসারে মঙ্গলবার এই অভ্যুত্থান চেষ্টা করা হয়। তবে সামরিক সরকার বিস্তারিত কিছু জানায়নি।

Manual3 Ad Code

দেশটির সামরিক প্রসিকিউটর জানিয়েছে, চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং দুজন পলাতক। রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকিতে ফেলা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Manual4 Ad Code

এর আগে চলতি মাসে সামরিক প্রসিকিউটর জানিয়েছিল, সামরিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে তিন সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code