মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : সালমান এফ রহমান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ বুধবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিএসআর সেন্টার কর্তৃক আয়োজিত ‘চক্রাকার অর্থনীতি: স্থায়িত্বের নতুন গন্তব্যের পথে’ শীর্ষক অনুষ্ঠানে সিএসআর প্রতিবেদন প্রকাশনা উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

সালমান এফ রহমান বলেন, নিষেধাজ্ঞা বিষয়টিইতো ভুল ধারণা। নিষেধাজ্ঞা তারা শুধু একবার দিয়েছে র‌্যাবের ওপর। এরপর আইন অনুযায়ী আমাদের যে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা আমরা নিচ্ছি। র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট হয়নি। আমাদের ব্যবসা-বাণিজ্য যেভাবে চলার ঠিক ভাবেই চলছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যেটাকে স্যাংশন হিসেবে ভাবছে তা মূলত ভিসা রেস্ট্রিকশন। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধেই এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ ও ভিসা নিষেধাজ্ঞা বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বড় জিনিস করেছে। তাদের ভাব দেখলে মনে হবে ভিসা নিষেধাজ্ঞা শুধু আমাদের বিরুদ্ধে দিয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বার বার বলছে, এ নিষেধাজ্ঞা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে তার দেশের আইন অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তাদের একটা সিস্টেম আছে, আইন আছে, তারা সে অনুযায়ী কাজ করবে। আমি যদি তার দেশে যেতেই না চাই তাহলে নিষেধাজ্ঞার প্রশ্নই আসে না। বিএনপিসহ বিভিন্ন অপশক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code