কুলাউড়ায় ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ কুলাউড়া উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘হজরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদ’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনাসভা, কৃষকদের মধ্যে ছাতা বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (৭ অক্টোবর) বিকেলে নয়াবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও পরিষদের উপদেষ্টা মাও. লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুল ইসলাম সুলেমান ও সাইফুর রহমানের যৌথ পরিচালনায় কুলাউড়া পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাও. রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘হজরত ছাতাপীর (রহ.)’ এতদাঞ্চলের আধ্যাত্মিক পীরে কামেল ছিলেন। তার জীবদ্দশায় তিনি দ্বীনের খেদমত করে গিয়েছিলেন বলে আজও তার অনুসারিরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। তিনি তাদের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, কেন্দ্রীয় তালামীযের সাবেক অর্থ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, গণকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু আইয়ুব আনসারী, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুফতি আহসান উদ্দিন, উপজেলা আল ইসলাহ’র সহসভাপতি কাজী মখলিছুর রহমান, স্মৃতি পরিষদের সভাপতি মাওঃ আব্দুস শুকুর সরকুম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ।

Manual5 Ad Code

আরও বক্তব্য রাখেন পরিষদের সহ সাধারণ সম্পাদক মাও. সাইদুল ইসলাম, মাও. এবাদুর রহমান, জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক মাও. ছাব্বির আহমদ, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সুমন, পৌর তালামীযের সভাপতি আব্দুস সামাদ, সাবেক সভাপতি আব্দুল মুবিন জিহাদী, স্মৃতি পরিষদের সহ-প্রচার সম্পাদক মুক্তাদির মজিদ চৌধুরী ফাহিম, ভূকশিমইল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জয়চণ্ডী ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ সিদ্দিক প্রমুখ।

Manual5 Ad Code

পরে স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও হজরত ছাতাপীর রহ. এর মুরিদীন মুহিব্বীনসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৫০ জন কৃষকের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code