ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই : হোয়াইট হাউস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর পরিবর্তে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা।

এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কিরবি বলেছেন, ইসরায়েলের মাটিতে আমেরিকান সৈন্যদের মোতায়েনের কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই, এই বিষয়ে ইসরায়েলিদেরও কোনো ইচ্ছা নেই।

Manual5 Ad Code

ইসরায়েলিরা খুব স্পষ্ট করে বলেছে যে তারা তাদের মাটিতে বিদেশি সৈন্য চায় না, তারা নিজেরাই এই যুদ্ধ মোকাবিলা করতে চায় এবং তাদের এটি করার অধিকার রয়েছে, তিনি যোগ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইসরায়েলকে তাদের পাঠানো অস্ত্র ‘ইচ্ছেমতো ও যেভাবে খুশি সেভাবে ব্যবহারের’ অনুমতি দিয়েছেন তারা। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন অস্টিন। তিনি বলেছেন, মার্কিনিদের পাঠানো অস্ত্র ব্যবহারে তারা ইসরায়েলকে কোনো শর্ত দেননি।

Manual1 Ad Code

এ ব্যাপারে অস্টিন বলেছেন, ‘শর্তের ক্ষেত্রে- আমরা ইসরায়েলে যেসব সামরিক সহায়তা পাঠাচ্ছি সেগুলো ব্যবহারের ক্ষেত্রে যে শর্ত আরোপ করতাম, কিন্তু আমরা এসব অস্ত্রের ক্ষেত্রে কোনো শর্ত দেইনি।’

Manual6 Ad Code

তিনি আরও বলেছেন, ‘এটি (ইসরায়েলি বাহিনী) একটি পেশাদার সেনাবাহিনী। যেটি পরিচালিত হয় পেশাদার নেতাদের মাধ্যমে, এবং আমরা আশা করি এবং প্রত্যাশা করি-তারা এক্ষেত্রে যেটি সঠিক সেটি করবে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে নিহত মার্কিন নাগরিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিখোঁজ রয়েছেন ১৪ জন।

Manual1 Ad Code

সূত্র : সিএনএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code